November 27, 2026, 6:53 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি কর্তৃক ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি’র আওতাধীন বিভিন্ন বিওপি ক্যাম্পের সদস্যগণ কর্তৃক ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।

২৭ জুন শুক্রবার দুপুরে ৫৮ বিজিবি’র অধীনস্থ যাদবপুর বিওপি’র সুবেদার মোঃ ওসমান হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী বেতবাড়িয়া গ্রামের মেহগনি বাগানের মধ্যে হতে নায়েব আসামীবিহীন ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন বিকালে নতুনপাড়া বিওপি’র হাবিলদার মোঃ রমজান আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নতুন পাড়া গ্রামের মোঃ মাইনুলের আম বাগানের মধ্যে হতে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়াও গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুসুমপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর গোলাপ বাগানের সামনের পাকা রাস্তার উপর হতে ফরিদপুরের সদরপুরের সাগর প্রমাণিকের ডাঙ্গী গ্রামের মৃত নকুল মন্ডলের পুত্র সত্য মন্ডল (৪৬) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের আঃ কুদ্দুছ ফকিরের প্রত্র আশিকুল ইসলাম (৪২) কে আটক করা হয়।

একই দিনের রাতে মেদিনীপুর বিওপি’র নায়েক মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দায়িত্বপূর্ণ এলাকার হরিহরনগর গ্রামের মোঃ সান্ত মন্ডলের আম বাগানের মধ্যে হতে আসামীবিহীন অবস্থায় ২৬৫ পিচ ভারতীয় ভায়েগ্রা উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page