February 13, 2026, 10:47 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের করিঞ্চা গ্রামের মাঠে অনুষ্ঠিত হলো পাওয়ার টিলারের দৌড় প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : আধুনিকতার এই যুগে অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য-গরুর গাড়ি। এর সাথে পাল্লাদিয়ে শুরু হয়েছে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার। এবার সেই পাওয়ার টিলার (টলি) দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের করিঞ্চা গ্রামের মাঠে। যেমন ভাবে দিন দিন কমে যাচ্ছে গরুর গাড়ীর ব্যবহার। আর সেই সাথে পাল্লা দিয়ে এখন চলছে ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের (টলি) ব্যবহার।

এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা দেখতে আজ ১০ জুন শনিববার মহেশপুর উপজেলার করিঞ্চা গ্রামের মাঠে জড়ো হয়েছিল উপজেলা কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। স্বরুপপুর ইউনিয়নের করিঞ্চা যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

দিনব্যাপী আয়োজনে ছিলো হার-জিত,  ছিলো পুরস্কার বিতরণ। আর রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ। মহেশপুরের বিভিন্ন এলাকা থেকে এ পাওয়ার টিলার (টলি) দৌড় প্রতিযোগিতা দেখতে শনিবার দিনভর মহেশপুরের করিঞ্চা গ্রামের মাঠে জড়ো হয়েছিলো হাজার হাজার নারী পুরুষ।

দর্শকরা জানান, অনেক দূর-দূরান্ত থেকে তারা এসেছেন, এমন একটি আয়োজনে তারা সবাই খুশি। গ্রামীণ এ খেলাটি প্রতি বছর আয়োজনের দাবিও জানান তারা।

এ পাওয়ার টিলার (টলি) দৌড় প্রতিযোগিতা দেখতে উপস্থিত হন ঝিনাইদহ ৩ আসনের এমপি শাফিকুল আজম খান চঞ্চল।

এসময় উপস্থিত ছিলেন স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page