February 27, 2026, 8:00 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দূর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতি দমন কমিশনে দূনীত ও স্বেচ্চাচারিতার অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা।

মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের ৪৪ নং জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রায় ১৩ বছর এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। যার কারনে তিনি কোন কিছুরই পরোয়া করেননা। তিনি প্রতিষ্ঠানটিকে নিজের সম্পতি মনে করে সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে নিজের ইচ্ছামত পরিচালনা করে আসছেন।

দূর্ণীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১/৬/২০০৯ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি এসব দূণীতি করে আসছেন। অভিযোগে আরো জানাযায়, বিগত কয়েক বছর যাবত প্রায় প্রতিটি এস,এম,সি সদস্যদের সাথে তার একাধিকবার বিবাদের সৃষ্টি হয়েছে। কিন্তু কোন এক অদৃশ্য কারনে তিনি প্রতিষ্ঠানে বহাল তবিয়তে অবস্থান করে দূর্নীতি করে যাচ্ছেন। বর্তমান সভাপতি ইসমাইল হোসেন হিসাব নিতে গেলে তার সাথে দূর্ব্যবহার ও করেন তিনি। হিসাব নিকাশ দিতে অস্বিকৃতি জানালে সভাপতি ও সকল সদস্যদের সাথে তার দুরত্ব বাড়তে থাকে।

সাবেক সভাপতি ইসরাইল হোসেন জানান, ২০২০-২০২১ অর্থ বছরে সরকার প্রদত্ত রুটিন মেরামত বাবদ ৪০ হাজার,প্রাক-প্রাথমিকে বরাদ্দ ১০ হাজার,স্লিপ বাবদ ৫০ হাজার,বিদ্যালয়ের অঙ্গিনা থেকে টেন্ডার বিহিন বাবলা গাছ বিক্রয় বাবদ ১৫ হাজারসহ মোট ১ লাখ ১৫ হাজার টাকা বিদ্যালয়ে কোন কাজ না করে প্রধান শিক্ষ মতিয়ার রহমান নিজে আত্মসাৎ করেছেন।

২০২১-২০২২ অর্থ বছরের বিভিন্ন সরকারী বরাদ্দকৃত ১ লাখ টাকা ব্যায়ের জন্য ৫ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি তৈরি করে দেওয়া সত্তেও প্রধান শিক্ষ নিজে খরজ করবেন মর্মে বর্তমান সভাপতি ইসমাইল হোসেনের স্বাক্ষর জাল করে প্রতারনার মাধ্যমে নিজের অনুকুলে একটি রেজুলেশন তৈরী করে নিয়েছেন। সভাপতি ইসমাইল হোসেন বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানালেও তিনি এখনও পর্যন্ত তদন্ত পুর্বক কোন ব্যবস্থা গ্রহন করেননি। অভিযোগে আরো জানাযায়,বিদ্যালয়ের পুরাতন ৪ কক্ষ বিশিষ্ঠ ভবনের জানালা,দরজা,ঢেউটিন,ইট ও লোহার এংগেল এস,এম,সি সদস্যদের না জানিয়ে ইচ্ছেমত বিক্রয় করে নিজে অর্থ আত্মসাৎ করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যসহ এলাকাবাসী জানান দূর্নীতি বাজ প্রধান শিক্ষকের খুটির জোর কোথায়?

জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মতিয়ার রহমান তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার করে তিনি জানান, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। আমার শিক্ষা প্রতিষ্ঠানটি কি ভাবে চলবে সেটা আমি বুঝবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান বলেন, ৪৪ নং জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে এবং তিনি ২ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত শেষ পর্যায়ে আমরা তদন্ত রিপোটের অপেক্ষায় আছি। তদন্ত রিপোট অনুযায়ী আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেব।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page