October 17, 2026, 9:04 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের দুই ইউনিয়নে সারের ভোগান্তিতে কৃষক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের উপজেলার শ্যামকুড় ও স্বরুপপুর এ দুইটি ইউনিয়নে স্থানীয় নেই কোন বি সি আই সির সার ডিলার। এ দুটি ইউনিয়নে জে দুজন বি সি আই সির সার ডিলার রয়েছেন তাদের বাড়ীও শ্যামকুড় ও স্বরুপপুর থেকে ৬০ কিলোমিটার দুরে কোটচাঁদপুর উপজেলায়। তারা দুই জনে শ্যামকুড় ও স্বরুপপুর ইউনয়নের বি সি আই সির সার ডিলার হয়ে রয়েছেন। যার ফলে এলাকার কৃষকদের ভোগান্তির শেষ নেই। এবার ইরি/বোরো মৌসুমেও সার নিয়ে শ্যামকুড় ও স্বরুপপুর ইউনিয়নের কৃষরা বেশ ভোগান্তির শিকার হয়েছেন বলে জানান এলাকার কৃষকরা।
মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের বি সি আই সির সার ডিলার কোটচাঁদপুরের আবুল হোসেন ও স্বরুপপুর ইউনিয়নের বি সি আই সির সার ডিলার কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের কিতাবুল ইসলাম। তারা ৬০ কিলোমিটার দুর থেকে ঠিক মত এলাকায় আসেন না। শ্যামকুড় ও স্বরুপপুর ইউনিয়নের বি সি আই সির সার ডিলার আবুল হোসেন ও কিতাবুল ইসলাম ঘরনিয়ে ম্যানেজার রেখে ব্যবসা করছেন। অথচ যে দুই জন ম্যানেজার রাখা হয়েছে তারা ঠিক মত দোকানও খোলেন না। যা কারনেই এলাকার কৃষকদের এবার ইরি/বোরো মৌসুমেও সার নিয়ে কৃষকরা বেশ ভোগান্তির শিকার হয়েছেন।
শ্যামকুড় এলাকার কৃষক আব্বাস মোল্লা ও শান্তি মিয়া জানান, এবার ইরি-বোরো মৌসুমে সার নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সারের দোকান আছে কিন্তু ডিলারের লোকজন ঠিক মত দোকান না খুলার কারনেই এ ভোগান্তি। এলাকার ডিলার থাকলে এ ভোগান্তি হয়তো হতো না।
শ্যামকুড় ইউনিয়নের ইউপি সদস্য ঠান্ডু ও স্বরুপপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, আমাদের এ দু’ ইউনিয়নে এজ দু’জন বি সি আই সির সার ডিলার আছেন তারা অনেক দুর থেকে আসতে পারেন না। সে জন্য এলাকার ঘর ভাড়া নিয়ে লোক রেখে ব্যবসা করছেন। তারাও একদিন খোলে দু’দিন খোলেনা এভাবেই চলছে এখানকার সার ডিলারের দোকান।
শ্যামকুড় ইউনিয়নে বি সি আই সির সার ডিলার কোটচাঁপুরের আবুল হোসেন জানান, আমার দোকানে লোক রাখা আছে। সে প্রতিদিনই দোকান খোলা রাখে আমার লোক।
উপজেলা কৃষি অফিসার ইসায়মিন সুলতানা জানান, শ্যামকুড়ের গুড়দাহ বাজারে যে বি সি আই সির সার ডিলার ঘর রয়েছে সে প্রায় দিনই খোলা থাকে বলে জানি। কিন্তু স্বরুপপুরের বি সি আই সির সার ডিলারের যে ঘর রয়েছে সেটা মাঝে মধ্যে বন্ধ থাকে বলে আমার কাছে অভিযোগ আছে। কিন্তু এলাকার কৃষকরা এবার কোন সার ভোগান্তিতে পড়েনি বলে আমি জানি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page