October 8, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের পেশাজীবিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মোঃ নোমান হোসেনের সাথে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্ততের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকগন, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক  মোঃ নোমান হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহেশপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান ও উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহেব আলী।

প্রধান অথিতি জেলা প্রশাসক নোমান হোসেন তার বক্তব্যে মহেশপর উপজেলার খাল খনন, বিল-বাওড় সংস্কার,  চোরা চালান দমন ও মাদক নির্মূলের উপর গুরুত্বারোপ  করেন।

এ সময় তিনি মাদকের বিষয়ে জিরো টলারেট ঘোষণা করে মহেশপুর সীমান্ত ‍দিয়ে আসা মাদকদ্রব্র বন্ধ করতে মহেশপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি কার্যালয় খোলার জন্য চেষ্টা করা হব্। মাদক নির্মূলে তিনি পুলিশ প্রশাসন, বিজিবি এবং এলাকাবাসীকে সার্বিকভাবে সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান।



Our Like Page