April 2, 2026, 12:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবুল কাশেম গতকাল শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোর হাসপাতালে  মৃত্যু বরণ করেন ইন্না লিল্লাহি — রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮০) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গতকাল শনিবার বিকালে সেজিয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা প্রথক ভাবে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা নির্বাহী অফিসারা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফায়জুর ইসলাম চৌধরিী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মিকাইল হোসেন, রাধারমন পাল, আব্দুর রহমান, মোশারেফ হোসেন, আলী হোসেন, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সামছুল আলম মৃধা,বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, রবিউল হোসেন, বেলায়েত হোসেন, সামসুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজা প্রমুখ।

এর পুর্বে এমপি শফিকুল আজম খান চঞ্চলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কফিনে পুস্পমাল্য অর্পন করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page