April 1, 2026, 4:20 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘরের দলিল ও চাবি হস্তান্তর

 স্টাফ রিপের্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আরো ৩৯ হাজার ৩৬৫টি জমিসহ ঘর হস্তান্তর করেছেন।

আজ ২২ মার্চ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন ।

‘দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরেও ৪র্থ ধাপে ২০ জন ভুমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে ভুমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নাথুন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page