September 9, 2026, 6:20 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

oplus_0

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি মো. মতিয়ার রহমান।

সবাই বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, বিআরডিবি কর্মকর্তা বাহারুল ইসলাম, মহেশপুর থানার ওসি মেহেদী হাসান, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমানসহ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা, বাল্যবিবাহ ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের নজরদারি জোরদার করতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সভায় বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদক ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page