September 9, 2026, 7:50 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি (তদন্ত) খন্দকার এনায়েত আলী, মহেশপুরস্থ ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, মহিলা বিষয়ক অফিসার উম্মে সালমা, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস সুলতানা দীপা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, বিএনপি নেতা খলিলুর রহমান, জামায়াত নেতা ফারুক আহমেদ, ইসমাইল হোসেন পলাশ ও প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক চেরাচালান, স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান, বাল্যবিবাহ ও পৌর এলাকার চুরি নিয়ে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন মানব পাচার ও সীমান্তে মাদক চোরাচালান বন্ধ করতে বিজিবি, পুলিশ প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, আইন -শৃঙ্খলা স্বাভাবিক রাখতে, সমাজে যারা নেতৃত্ব দেন তারা সকলে যদি কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করেন তাহলে পরিবারসহ সকলের মঙ্গল। সেই সাথে বাল্যবিবাহ, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদেরকে মোবাইলে গেম খেলার ক্ষতির হাত থেকে বাঁচাতে প্রথমে দরকার পিতা-মাতার সচেতনতা ও কঠোর হওয়া, সেই সাথে শিক্ষকদের দিক নির্দেশনামূলক ছাত্রদেরকে উপদেশ প্রদান একান্তভাবে প্রয়োজন।

সভায় সহকারী কমিশনার( ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, সরকারী অফিসারগণ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page