April 2, 2026, 9:58 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর মহিলা কলেজ পাড়া থেকে ৪টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল উদ্ধার করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ।

৪ ডিসেম্বর রবিবার দিবাগত মধ্যরাতে মহিলা কলেজ পাড়ার আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন ইউনুস সিদ্দিকের বাড়ির পাশে পাঁকা রাস্তা থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয় । এ ঘটনায় মহেশপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

মহেশপুর থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ২টার সময় একটি ফোন কল থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মহেশপুর কলেজপাড়া থেকে একটি লাল ব্যাগে থাকা উক্ত ককটেল ও পেট্রোল বোমা পুলিশ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে উক্ত ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করে ৪টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল দেখতে পাওয়া যায়। মহেশপুর থানার চৌকস টিম এসআই আসাদ, এসআই সাইদুর, এসআই মাহমুদ, এসআই সুব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা ও ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪এর (খ) ধারায় মামলা হয়েছে। যার নং-১৩, তারিখ-৫/১২/২২ইং।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page