October 9, 2026, 12:20 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে গরু ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি ; নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে এক গরু ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে।

বাড়ীর মালিক গরু ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার সময় ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ীর প্রধান দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় আস্ত্র ও লোহার রড নিয়ে বাড়ীর সদস্যদের ভয়ভীতি দেখিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে।

ডাকাতরা ঘরের আলমারী ও বাক্স ভেঙ্গে নগদ ২ লাখ ৬৭ হাজার টাকা ও প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতির সময় আমরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা আমাদের কয়েকজনকে মারধরও করে বলে জানান বাড়ীর পরিবারের সদস্যরা।

এলাকাবাসী জানান, ডাকাতদল পালিয়ে গেলে বাড়ীর মালিক গরু ব্যবসায়ী শহিদুল ইসলাম বাড়ীর লোকজন চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ীর মালিলের কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page