March 31, 2026, 11:26 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে ; ৪ সেনা সদস্য আহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে ৪ জন সেনাসদস্য আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানাগেছে, সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় সেনাবাহিনীর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাঁশঝাড়ে আছড়ে পড়ে। একই সঙ্গে ট্রাকটিও সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  ট্রাকটির স্টিয়ারিং বিকল হওয়ায় নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ) এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮।

দুর্ঘটনায় আহত চার সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page