February 20, 2026, 7:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে দেশীয় অস্ত্র নিয়ে বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে কতিপয় সন্ত্রাসী

স্টাফ রিপোর্টার : পুর্ব শত্রুতার কারণে প্রকাশ্য দিবালোকে এলাকার কতিপয় যুবক দেশীয় অস্ত্র হাতে নিয়ে মিন্টু মিয়ার বাড়ি-ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।

১৯ মার্চ রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুরের সেজিয়া গ্রামের মিন্টু মিয়ার বসত বাড়ির দু’টি ঘরের তারা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। তাদের হাতে অস্ত্র থাকার কারণে এলাকার কেউ সামনে এগিয়ে আসতে সাহস পায়নি।

এ ঘটনায় মিন্টু মিয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, পুর্ব শত্রুতার কারণে সেজিয়া গ্রামের লাল মিয়া, অতিয়ার বিশ্বাস, আইয়ুব আলী বশ্বাস, মোজাফ্ফর, কামাল, জামাল, ইনু, আইয়ুব আলী, ইউছুফ আলী, সবুজ, আনিছুর রহমান, রফি উদ্দীন, মেহেদী হাসানসহ অজ্ঞাত আরো কয়েক জন দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্য দিকালোকে সেজিয়া গ্রামের মিন্টু মিয়ার বসত বাড়ির দু’টি ঘরের তারা ভেঙ্গে গুড়িয়ে দেয়।

মিন্টু মিয়া জানান, তাদের সাথে আমাদের বেশ কিছু দিন ধরে জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। এমনকি তারা আমাকে মারার জন্য চেষ্টাও করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page