April 6, 2026, 3:06 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের লাঠির আঘাতে হান্নান মন্ডল (৪৮) নামে এক পিতার করুন মৃত্যু হয়েছে।

প্রতিবেশীরা জানান ৬ মার্চ সোমবার সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে ঋণের কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনায় ছেলেরা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলে মনিরুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে বাবা হান্নান মন্ডলকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে হান্নান মন্ডলের মৃত্যু হয়।

ইউপি সদস্য (মেম্বার) আলিম গাজী জানান, পারিবারিক কলহে হান্নান মন্ডল মারা গেছে বলে শুনেছি। সাবেক মহিলা মেম্বার মাজেদা খাতুন জানান, ঋণের কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে গোলযোগ হলে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে গোলযোগের এক পর্যায়ে সে মারা যায়। এদিকে নিহতের প্রতিবেশীরা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ঋণের টাকা নিয়ে ঝগড়া হলে হান্নান মন্ডল তার স্ত্রীকে চড়, থাপ্পড় মারে। এই ঘটনায় ছেলে মনিরুল মায়ের পক্ষ নিয়ে বাবাকে লাঠির দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ সংবাদ পেয়ে নিহত হান্নান মন্ডলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মেডিকেল রিপোর্ট আসার পর পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page