October 9, 2026, 7:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতি ; একজন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জনগণের হাতে একজন আটক হলেও অন্য দু’জন টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।

সোমবার ১২ জানুয়ারী ভোর আনুমানিক ৪টার দিকে বজ্রাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে মো. আবুল হোসেন (৫৮) এর বসতবাড়িতে দুঃসাহসিকভাবে ডাকাতির  চেষ্টা চালায় তিনজন। তারা বাড়ির প্রধান ফটক কেটে ও তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

বাড়ির মালিক ঘটনাস্থলে উপস্থিত থাকায় চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে এবং এক ডাকাতকে ধরে ফেলে।

স্থানীয় জনতা সাথে সাথে মহেশপুর থানায় খবর দিলে, থানার অফিসার ইনচার্জ খালিশপুর থেকে কোটচাঁদপুর সীমানা পর্যন্ত রাত্রিকালীন হাইওয়ে ডিউটিতে থাকা পুলিশ দলকে ঘটনাস্থলে পাঠান।

জনতার হাতে ধৃত ডাকাত মো. শান্ত (২৭), পিতা কামরুল শেখ, সাং কাস্ট সাগরাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তারা তিনজন ছিল এবং বাকি দুইজন মোটরসাইকেলে পালিয়ে গেছে। পলাতকদের একজন সুমন, বাড়ি ঝিনাইদহের আরাপপুর এলাকায়।

ধৃত ডাকাত ও বাড়ির মালিক উভয়ই জানিয়েছেন, ডাকাতেরা পুলিশের পোশাক পরিহিত ছিল এবং তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল। তাদের দু’জন নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, জনতার সক্রিয় অংশগ্রহণের কারণে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা পলাতক ব্যাক্তিদের শনাক্ত করেছি এবং তাদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

তিনি আরও বলেন, এছাড়া ঘটনার পেছনের চক্র সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তিনি স্থানীয় জনগণকে সচেতন থাকার অনুরোধ জানান ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page