April 6, 2026, 11:53 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বাঘাডাঙ্গায় মসজিদে নামাজে যাওয়ার সময় ১জনকে গুলি করে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা গ্রামের মুদি ব্যবসায়ী মতিয়ার রহমান (৫০) মঙ্গলবার ভোর রাতে সেহরী খেয়ে মসজিদে নামাজে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত মতিয়ার রহমানকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। আহত মতিয়ার রহমান বাগাডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার আজিজুর রহমান বটুর ছেলে।

এলাকাবাসী ও নেপা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য ওবাইদুল হক জানান, মাঝের পাড়ার মতিয়ার রহমান মুদি ব্যবসায়ী ভোর রাতে সেহরী খেয়ে মসজিদে নামাজের জন্য বাড়ী থেকে বের হওয়া মাত্রই পুর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ২রাউন্ড গুলি করে। ২টি গুলির মধ্যে ১টি গুলি তার হাটুর নিচে লাগে।

তিনি আরো বলেন, ২০২৪ সালের ১৭ জানুয়ারী সোনা চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে এই গ্রামে সোনা চোরাচালানী আকালে শামীম ও মন্টুকে গুলি করে হত্যা করে ভারতে পালিয়ে যায়। সে সময় মতিয়ার রহমান বলেছিল আকালে কত টাকার মালিক হয়েছে যে দুই জনকে গুলি করে হত্যা করলো।

সে সময় মতিয়ার হত্যাকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে থানায় মামলা দায়েরের সহযোগিতা করেছিলেন ।  পূর্বের সেই শত্রুতার জেরে তাকে গুলি করা হতে পারে বলেও তিনি জানান।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, সীমান্তের বাগাডাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে ২রাউন্ড গুলি করা হয়েছে। একটি গুলি তার পায়ে লেগে বের হয়ে গেছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page