October 29, 2026, 7:12 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসুচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ন সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী,কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান,উপজেলা,উপজেলা বিএনপির সহ সভাপতি তরফতার তৌফিক বিপু, বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়।
দলটির নেতৃবৃন্দ জানায়, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। নবায়ন ছাড়াও নতুন প্রায় ৪০ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page