October 9, 2026, 9:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রজম আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ ২৪ মে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পাতিবিলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত রজম আলী ওই গ্রামে মৃত সুলতান প্রধানিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সকালে একই এলাকার আবুল খায়েরের বাড়ীতে রজম আলী ও মন্টু মিয়া মাটি কাটার
শ্রমিক হিসাবে কাজ করতে যায়। কাজের বিরতির এক পর্যায়ে বাড়ীর মালিক তাদেরকে ঝালমুড়ি খেতে দেয়।
প্রচন্ড গরমে ঘাম শরীর শুকাতে সিলিং ফ্যানের পাশাপাশি তিনি সেখানে থাকা স্টান টেবিল ফ্যান চালু করতে
গিয়ে বিদ্যুৎয়াতি হয়ে ফ্যান নিয়ে মাটিতে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রমিক মন্টু মিয়া বলেন, প্রচন্ড গরমে দুজনে মাটি কাটার কাজ করছিলাম বাড়ীর মালিক তাদেরকে একটু রেস্ট নিতে বলে ভাজা মুড়ি খেতে দেয়। রজম আলীর একটু শরীর স্বাস্থ্য ভালো হওয়ায় তার বেশি গরমে সিলিং ফ্যানের পাশাপাশি স্টান টেবিল ফ্যান চালু করতে গেলে ফ্যান সহকারে মাটিতে পরে যায়। ফ্যান তার মুখের ওপর পড়ে কান মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রজম আলীকে মৃত ঘোষনা করে।
নিহত রজম আলীর ছেলে হাচান আলী জানান, সকালে মন্টু কাকার সাথে তার বাবা এইক এলাকার খায়েরের
বাড়ীতে কাজে যায়। কিছুক্ষন পরে শুনতে পাই আমার বাবা বিদু্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে।
মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদ হোসেন জানান, বিদ্যুতের লাইন দিতে গিয়ে এক জনের মুত্যুর ঘটনাটি
তিনি শুনেছেন তবে এ বিষয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page