September 28, 2026, 7:28 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ স্পষ্টে পুড়ে যাওয়া দিনমুজুর শহীদকে বাঁচাতে আর্থিক সহয়তা কামনা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশরের এস’বিকে ইউপির বজরাপুর গ্রামে হান্নান নামের এক দিনমুজুরের ছেলে শহীদ (১৫) উপজেলার বেলেঘাট গ্রামে আব্দুর রশীদের বাড়িতে এসএস পাইপের কাজ সেটিং করাকালীন বিদ্যুৎতের তারে স্পষ্ট হয়ে দুটি হাত দুটি পা সহ দেহের অধিকাংশ স্থান পুড়ে গিয়ে চিকিৎসার অভাবে নিজ বাড়িতে নিথর অবস্থায় পড়ে রয়েছে।

গত ২২ সেপ্টেম্বর দুপুরে ঘটনার সময়ে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর সদর হাসপাতালে সাময়িক চিকিৎসা দিয়ে ওখান থেকে রেফার্ড করে তাকে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অর্থের অভাবে ছেলেকে ঠিকমত চিকিৎসা নিতে না পারায় বাড়িতে চলে আসে।

অর্থের অভাবে ছেলেটির ঠিকমত চিকিৎসা না হওয়ায় দীর্ঘ ২২/২৩ দিন ধরে ঘরের মধ্যে দুর্গন্ধ অবস্থায় মৃত্যু যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতেই পড়ে আছে।

এবিয়ে অসহায় বাবা আব্দুল হান্নান ও মা তাসলিমা খাতুন জানান, মাত্র ৫ শতক বসত ভিটা ছাড়া আর কিছুই নেই। দুটি ছেলে ও একটি মেয়েকে নিয়ে দিনমুজুর খেটেই তাদের কোন হালে দিনোপাত চলে। অর্থের অভাবে ছেলের সু-চিকিৎসা করার মত তেমন কোন সামর্থ্য আমাদের নেই।

তিনি তার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদয় সহ সরকারের বিভিন্ন পর্যায়ের সংস্থাদের প্রতি আহবান জানিয়েছেন। বিকাশ নাম্বার ০১৬৩৯৫২৪৯১২

আজকের বাংলা তারিখ



Our Like Page