October 29, 2026, 5:49 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার বিকালে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ বাসস্ট্যান্ড চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি তরফদার তৌফিক মাহামুদ বিপু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেত্রী নার্গিস সুলতানা দিপা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খান, পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম, নেপা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাষ্টার, কাজিরবেড় ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, নাটিমা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বুদো, মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম হোসেন জগলুল পাশা, আজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিজুর রহমান মাষ্টার, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সভাপতি হাজি ফয়সাল আহাম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল ফারুক বাবু, উপজেলা ছাত্র দলের আহবায়ক কামরুল হাসান রতন, সদস্য সচিব আব্দুল মালেক প্রমুখ।

এর পুর্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষ রোপন ও কপোতাক্ষ নদে মাছের পোনা আবমুক্ত করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page