September 8, 2026, 3:45 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা কালু দর্জির জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

স্টাফ রির্পোটার :  ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কাজিরবের ইউনিয়নের ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালু দর্জি  শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার দুপুরে ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা কালু দর্জির জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যুদ্ধ কালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফায়জুর ইসলাম চৌধরিী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মোশারেফ হোসেন, আলী হোসেন, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, রবিউল হোসেন, বেলায়েত হোসেন, সামসুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজা প্রমুখ।

এর পুর্বে এমপি শফিকুল আজম খান চঞ্চলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা কালু দর্জির  কফিনে পুস্পমাল্য অর্পন করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page