November 28, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বৃদ্ধা নারীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার : একটি তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ার নুরবানু বিবি (৬৮) কে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুবৃৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে রোববার রাতে মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ায়। প্রতিবেসীরা গুরুতর আহত অবস্থায় নুরবানু বিবিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে।

আহত নুরবানু বিবির ছেলে নজরুল ইসলাম মিঠু জানায়, মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে নজরুল ইসলাম মিঠুর ছেলে মহসিনকে একাধিকবার ফোনে জীবননাশের হুমকি দেয়।

পরে বিষয়টি মহাশিন তার পরিবারকে জানালে মহাশিনের পিতা নজরুল ইসলাম মিঠু ও তার মা নুরবানু বিবি আব্দুল্লার বাড়ীতে হুমকির বিষয়টি জানতে গেলে নজরুল ইসলাম মিঠু, তার বৃদ্ধ মা নুরবানু বিবি ও নজরুল ইসলাম মিঠুর ছেলে মহাশিসকে পিটিয়ে আহত করে।

এর মধ্যে হাত-পা ভাঙ্গা অবস্থায় নুরবানু বিবিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত নুরবানু বিবির ছেলে নজরুল ইসলাম মিঠু।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page