October 9, 2026, 7:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে উর্পাজন না করে ঘরে বসে খাওয়ার অভিযোগে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই জামাল হোসেন (২২) নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর পূর্বপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত জামাল ওই গ্রামের মাজহারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই উজ্জল হোসেন (৩২) পলাতক রয়েছেন।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সোমবার সকালে বাড়িতে ভাত খাচ্ছিলেন ছোট ভাই জামাল হোসেন। এসময় কাজ না করে বাড়িতে বসে ভাত খাওয়ার অভিযোগে বড় ভাই উজ্জল হোসেন হাতে থাকা ছুরি দিয়ে ছোট ভাই জামালের পেটে ও বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যান জামাল হোসেন।

কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী জানান, কাজ না করার কারনে বড় ভায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভায়ের হাতে থাকা ছরি দিয়ে পেটে আঘাত করলে ঘটনা স্থলেই ছোট ভাই জামাল মারা যায় বলে জানতে পেরেছি।

এ ঘটনায় মহেশপুর থানার (ওসি) তদন্ত সাজ্জাদ হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইয়ের ছুরির আঘাতে ঘটনা স্থলে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বড় ভাই পলাতক রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page