October 10, 2026, 8:12 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ ফাহিমুল ইসলাম : আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

সূর্যোদয়ের  সাথে  সাথে  সকল সরকারী-বেসরকারী ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ঝিনাইদহের মহেশপুরে সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত। সকাল সাড়ে ৮টায় মহেশপুর হাইস্কুল মাঠের অনুষ্ঠান মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান এবং পুলিশ-আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিএনসিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ।

সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুস্ঠান ও আলোচনা সভা।

সকাল সাড়ে ৯টায় শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগতিা। বাদ যোহর ও সুবিধাজনক সময়ে  জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা  করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

হাসপাতালে ও এতিমখানায় সুবিধাজনক সময়ে উন্নতমানের খাবার পরিবেশন।

এর আগে গত ২৫ মার্চ শনিবার ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে নিহত শহীদদের স্মরণে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।

রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত সারা দেশে ১ মিনিট প্রতীকি ব্লাক-আউট রাখা হয়।

মহেশপুর উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত মহান স্বাধীনতা দিবসের সকল কর্মসূচীতে সভাপতিত্ব করছেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

অনুষ্ঠানে মহেশপুরের বীর মুক্তিযোদ্ধাগণ, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা, সকল সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকগণ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে গত ১৭ মার্চ মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি মূল কমিটি ও কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page