October 10, 2026, 12:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে যৌতুক মামলায় স্কুল শিক্ষক জেল হাজতে

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর বিজ্ঞ আমলী ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলায় ভুয়া আপসনামা দিয়ে জামিন নিতে গেলে আদালতের বিচারক তরিকুল ইসলামকে (৪২) জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তরিকুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের শাহজান আলীর ছেলে ও জলুলী মাধ্যািমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিভিন্ন সুত্রে জানাগেছে, শিক্ষক তরিকুল ইসলাম জলুলী উত্তরপাড়া গ্রামের উজির আলীর মেয়ে নার্গিস সুলতানার সাথে বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলো।

নার্গিস সুলতানা কোন উপাই না পেয়ে গত ১৩/৬/২০২৪ তারিখে মহেশপুর বিজ্ঞ আমলী ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৮১/২৪।

এ মামলায় জলুলী মাধ্যািমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম রোববার সাদা কাগজের উপর ভুয়া আপস নামা তৈরী করে এলাকার কিছু মানুষের সহি নিয়ে বিজ্ঞ আমলী ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আমলী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিক্ষক তরিকুল ইসলামকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, জলুলী মাধ্যািমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম ইতি পুর্বে আরো দু’টি বিয়ে করেছেন বলে প্রতিবেশীরা জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page