March 27, 2026, 1:31 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে শিক্ষিকাকে পেটালেন শিক্ষক ; সর্বত্র সমালোচনার ঝড়

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কথা কাটা-কাটির এক পর্যায়ে শিক্ষিকা পূবালী মিত্রকে কিল ঘুষি মেরে আহত করেছেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির। এই নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় বইছে।

গত ১৩ মার্চ বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর দক্ষিণপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে।

আহত সহকারী শিক্ষিকা পূবালী মিত্র জানান, স্কুলে প্রায় সময় সহকারী শিক্ষক হুমায়ুন কবির আমাকে প্রায় উল্টা-পাল্টা কথাবার্তা বলতেন। এর প্রতিবাদ করতে গেলেই আমাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন তিনি। বুধবার বিকাল ৩টার দিকে স্কুল চত্তরে আমাকে উল্টা-পাল্টা কথা-বার্তা বলেন তিনি । তার প্রতিবাদ করা মাত্রই আমাকে কিল-ঘুষি মেরে আহত করেন শিক্ষক হুমায়ুন কবির।
সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, আমি তাকে মেরেছি। এর থেকে আর বেশি কিছুই আমার বলার নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জানান, কি কারনে তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। তবে  শিক্ষিকা পূবালী মিত্রকে এ ভাবে মারাটা ঠিক হয়নি। আমি উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিযেছি।

উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page