October 8, 2026, 3:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সালিশের টাকা নিয়ে ফেরার পথে হামলা ; ৭০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাই

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্ব শত্রুতা ও টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত ফারুক হোসেন (৪৮) বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক হোসেন জানান, একই এলাকার কালাম (৫০) ও আতার (৪৫)-এর সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রতিপক্ষের কাছ থেকে ৭০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। নির্ধারিত দিনে ওই টাকা নিতে তিনি মেয়ের বাড়িতে যান।

 

সেখান থেকে মোটরসাইকেলে করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া মোড়ে পৌঁছালে কালাম, আতার, রেজাউল ইসলামসহ অজ্ঞাত আরও ৫-৬ জন তার গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

 

ফারুক হোসেন আরও বলেন, ঘটনার সময় তার আড়াই বছরের নাতি আইমান সাদিকও সঙ্গে ছিল। নাতিকে জড়িয়ে ধরে থাকা অবস্থায় তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা তার পকেট থেকে নগদ ৭০ হাজার টাকা এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

 

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page