September 9, 2026, 7:58 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। ১১ দিন পর জানা গেছে, লাশটি আফগানিস্তানের নাগরিক হাশমত মোহাম্মাদির।

শুক্রবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। নিহতের পরিবার বর্তমানে মহেশপুর থানায় অবস্থান করছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ১৪ এপ্রিল দাফন করা হয়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে নিহতের যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই মোহাম্মদ ইরা মরদেহটি তার ভাই হাশমত মোহাম্মাদির বলে শনাক্ত করেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবারের দাবি, হাশমত দীর্ঘদিন ইতালিতে বসবাস করতেন এবং ভারতসহ বিভিন্ন দেশে ব্যবসা করতেন। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশ হয়ে ইতালি ফেরার পথে তিনি নিখোঁজ হন। সর্বশেষ পরিবারের সঙ্গে যোগাযোগে তিনি সীমান্তবর্তী একটি নদী পার হওয়ার কথা জানিয়েছিলেন।

এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই টিপু সুলতান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page