October 29, 2026, 6:30 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বনাঢ্য র‌্যালী বের করা হয়।

২০ আগষ্ট বুধবার বিকালে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ চত্বর থেকে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীটি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম এরশাদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পু।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন আর রশিদ, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ জামান সুরুজ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু জাফর বাবু প্রমুখ।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page