October 10, 2026, 2:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার দুই সাক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মান্দারতলার বাজারে মোটর সাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার দু‘ সাক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে হত্যা মামলার আসামীরা।

এলাকাবাসী ও আহতরা জানায়, ১২ পেব্রুয়ারী বুধবার সকালে মহেশপুর উপজেলা যাদবপুর ইউনিয়নের ধান্যহারিয়া গ্রামের নুর ইসলামের দু‘ ছেলে হাসান আলী (৩০ ও আজিজুল ইসলাম (৩৫) বাড়ি থেকে মহেশপুর আসার পথে মান্দার তলা বাজারে সোহাগের দোকানে মটর সাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার আসামী খুলনার আলামিন, ভৈরবার লিটন ও মান্দারতলা গ্রামের আশিক দুই জনকে এলোপাতারি ভাবে কুপিয়ে  হত্যার চেষ্টা চালায়। বাজারের লোকজন এগিয়ে আসলে হত্যার চেষ্টাকারীরা পালিয়ে যায়। দ্রুত বাজারের লোকজন তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফাড করেন।

ধান্যহারিয়া গ্রামের সাধারণ মানুষেরা জানান, হাসান ও আজিজুল গত ২৩ সালে ধান্যহারিয়া গ্রামের টিটু হত্যার প্রধান সাক্ষী। ঐ মামলার আসামীরা জেল থেকে বেরিয়ে এসে গত কয়েক দিন ধরে এদেরকে হুমকি দামকি দিয়ে আসছিল। পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করার জন্য ভাড়াটিয়া কিলার ভাড়া করে নিয়ে আসে মান্দারতলা গ্রামের আশিক।

মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি, ঘটনাটি যারা ঘটিয়েছে তারা সবাই ধান্যহারিয়া গ্রামের টিটু হত্যার আসামী। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছিল।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page