October 9, 2026, 5:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ২ হাজার ৮শত কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৮ শত কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২৬ আগষ্ট মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিচুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সমর কুমার মিত্র ও ফারুকুজ্জামান।

মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌর এলাকার ২ হাজার ৮ শত কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামুল্যে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি ও ৫ কেজি মাসকলায়ের বীজ বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page