November 27, 2026, 6:53 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৫৫০ জন কৃষক ও ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৫০টি নারিকেলের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কৃষি অফিসের উদ্যোগে ৫৫০ জন কৃষক ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৫০টি নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

২৬ জুন বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি, উপসহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান।

উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা জানান, মহেশপুর উপজেলার ৫৫০ জন কৃষক ও ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৫০টি নারিকেলের চারা, ১৫০০ শিক্ষার্থীদের  মাঝে ৬ হাজার নিম, বেল, জাম ও কাঠলের চারা ও ৩০০ তালের চারা বিতরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page