November 26, 2026, 11:45 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ কৃষকের ছদ্ম বেশে আটক করলো দুই ডাকাতকে

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই আন্তজেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার দূর্গাপুরের পদ্মবিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৪০)।

বেশ কিছুদিন ধরে তারা মহেশপুর উপজেলা ও আশপাশের এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকিয়ে ডাকাতি করে আসছিলো বলে পুলিশ জানায়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’ডাকাত বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান থানার ওসি। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page