April 5, 2026, 8:38 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ পিপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

প্রতিবেশী সুমন দাবি করেন, বৃহস্পতিবার রাতে রিয়াজ তাদের আবাদি জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সীমান্তের খালের ধারে ধানের জমিতে যায়। সেসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রিয়াজ অজ্ঞান হয়ে যায়। এলাকার লোকজন গুলির শব্দ শুনে মাঠে গিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন রিয়াজ অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তার অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। বর্তমানে সে ঢাকাতে চিকিৎসাধীন আছে।

প্রতিবেশী সাব্বির হোসেন বলেন, রিয়াজ গতরাতে বড় এলাকায় যায়। সেসময় বিএসএফ গুলি করে। রিয়াজ আহত অবস্থায় খালের ধারেই অজ্ঞান হয়ে পড়েছিল।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, এমন ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে অভিযোগ করেননি। যার আহতের খবর  পাওয়া গেছে, তার বাড়িতে লোক পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page