October 9, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক বাংলাদেশি নাগরিক। নিহতের নাম নাসির উদ্দীন (৪৬)। তিনি উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার বাসিন্দা।

জানা যায়, গত ১৭ মে ভোরে বিশেষ কারণে মহেশপুর সীমান্তের ‘চেয়ারম্যান ঘাট’ এলাকায় গেলে নাসির ও তার সঙ্গীদের লক্ষ্য করে ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে নাসির উদ্দীন পেটে ও বুকে গুলিবিদ্ধ হন। ঘটনার পর তিনি গোপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে অবশেষে ৩০ মে শুক্রবার ভোরে তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, ওইদিন নাসিরের সঙ্গে ছিলেন একই উপজেলার পদ্মপুকুর গ্রামের বর্ডার রিপন ও অনন্তপুর গ্রামের সোহাগ। তারা দু’জনও আহত হন, হাসপাতালে চিকিৎসা নিযে তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

নিহতের চাচা ও শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহানুর আলম বলেন, ‘নাসির মারা গেছে, এটা সত্য। তবে কীভাবে মারা গেছে, তা স্পষ্ট নয়।’ জুমার নামাজের পর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পাওয়ার পর বিজিবি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার বিএসএফ গুলির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি।

উল্লেখ্য,  গত এপ্রিল মাসে একই উপজেলার সীমান্ত এলাকায় আরও দুই বাংলাদেশি—ওয়াসিম ও ওবাইদুর—বিএসএফের গুলিতে নিহত হন। তাদের মরদেহ এখনো দেশে ফেরেনি। বিজিবি জানিয়েছে, বিএসএফ মরদেহ দুটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করায় ফেরত আনতে জটিলতা দেখা দিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page