April 5, 2026, 8:38 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কোদলা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করলো বিএসএফ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত এলাকার কোদলা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পুলিশ বিএসএফের সঙ্গে যৌথভাবে বুধবার দুপুরে ওই লাশটি উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে মাঠিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীর ভারতীয় অংশের কুলিয়া গ্রামে স্থানীয়রা নদীতে ভাসতে থাকা লাশ দেখতে পায়। পরে তারা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি দ্রুত বিএসএফকে অবহিত করে। খবর  পেয়ে বিএসএফের উপস্থিতিতে বাগদা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মহেশপুর ৫৮ বিজিবি কোম্পানির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, লাশ ভাসতে থাকার খবর পেয়ে তারা বিএসএফকে জানান, তারা পুলিশ দিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিখোঁজ থাকার খবর তাদের কাছে পৌঁছায়নি এবং লাশটির পরিচয়ও জানা যায়নি।

এদিকে লাশ উদ্ধারকালে দুই দেশের নদী পাড়ে উৎসুক লোকজনের ভিড় দেখা যায়। তবে মৃত ব্যক্তির বাংলাদেশী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page