October 29, 2026, 7:41 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ

স্টাফ রিপোর্টার : ভারতে অবৈধ ভাবে বসবাসকারী এক নারী ও এক যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গত ২০ জুলাই বিকালে ভারতের নদীয়া জেলার জোড়পাড়া বিএসএফ ক্যাম্পে ও মহেশপুর ৫৮ বিজিবির কুশুমপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধ ভাবে বসবাসকারী এক নারী ও এক যুবককে ফেরত দেয় ভারতের নদীয়া জেলার জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

তাদেরকে মহেশপুর থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।

অপর দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশুমপুরের চাপাতলা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে কুশুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি ক্যাম্প সুত্রে জানাগেছে, রোববার রাতে চট্রগ্রাম জেলার সন্দীপ উপজেলার ইমন দাস (১৮), পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুব্রত কুমার (৪২) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার শাহা আলমকে (৪২) চাপাতলা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চাপাতলা গ্রামের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page