October 29, 2026, 6:49 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দু’দিনে নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় বিএসএফ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের মাঠিলা ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা দু’দিনে নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।
বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার সকাল ১১টার দিকে মহেশপুরের মাঠিলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতীয় বিএসএফ সদস্যরা ভারতে অবস্থানকারী নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে ফেরত দিয়েছে। এস মধ্যে ৮ জন পুরুষ,২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
অপর দিকে মঙ্গলবার বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতের জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতে অবস্থানকারী নারী-পুরুষ ও শিশুসহ ৪ জনকে ফেরত দিয়েছে। এস মধ্যে ২ জন পুরুষ,১ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, ফেরত দেওয়া ১৫ জনকে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page