October 29, 2026, 5:11 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত সংলগ্ন একটি মেহগুনি বাগানের ভিতর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বাঘাডাঙ্গা ও খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি সুত্রে জানাগেছে, শুক্রবার ভোর রাতে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা একটি মেহগুনি বাগানের ভিতর থেকে ৩ জন পুরুষ, ৫ জন নারী ও ১টি শিশুকে আটক করা হয়।

অপর দিকে একই সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ২ জনকে আটক করেছে। এর মধ্যে ১ জন নারী ও ১ জন পুরুষ রয়েছে। আটককৃতদের বাড়ী ঢাকা, বাঘেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন উপজেলা।

মহেশপুর ৫৮ বিজিবির উপ পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page