October 9, 2026, 2:59 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ১০ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশু সহ ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সুত্রে জানা গেছে, রোববার ভোর রাতে মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা কাজিরবেড় গ্রামের ভিতর থেকে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ১টি শিশুকে আটক করা হয়।
অপর দিকে একই সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত সীমান্ত সংলগ্ন হুদাপাড়ার রাস্তা থেকে ১ নারীকে আটক করে।
রোববার সকালে বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ জন পুরুষ,১ জন নারী ও ১টি শিশু রয়েছে।
আটককৃতদের বাড়ী গোপালগঞ্জ ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়।
মহেশপুর ৫৮ বিজিবির উপ পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটককৃতদেরকে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page