October 17, 2026, 8:05 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান সত্বেও দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য প্রবেশ করছে বন্যার স্রোতের ন্যায়

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মাদকদ্রব্য প্রবেশ করছে বন্যার স্রোতের ন্যায়। বিজিবির ব্যাপক অভিযানে প্রতিদিন মাদক আটক হলেও সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চোরাচালানীরা দেশের ভিতর তা ব্যাপকহারে পাঠাতে সক্ষম হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিজিবির প্রেস বিজ্ঞতিতে জানা যায়, বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্যামকুড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মাইলবাড়িয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশে কাঁচা রাস্তার উপর হতে হাবিলদার প্রদীপ কুমার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, ৮ জানুয়ারি বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খোশালপুর গ্রামের মোঃ আজিজুল ইসলাম এর মেহগনি বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার শ্রী তাপস সরকার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১০ বোতল মদ এবং ৬৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, ৮ জানুয়ারি দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বেলেআটি নামক স্থানে রাস্তার পার্শ্ব হতে হাবিলদার মোঃ শহর আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া, ৮ জানুয়ারি বেলা ১১টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের বিপুল এর আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আবুল হাসান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বেনীপুর গ্রামের কাঁচা রাস্তার পার্শ্ব হতে হাবিলদার রাহুল বড়ুয়া এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২১৩ বোতল ভারতীয় (win cerex) সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।

এছাড়া, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মোঃ এনামুল এর ঘাসের জমির মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ শহর আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২০০০ পিস ভারতীয় ঔষধ (Dexamethasone Tablets এবং Cyproheptadine Hydrochloride Tablets) উদ্ধার করা হয়।

তাছাড়া, গত ৭ জানুয়ারি সন্ধ্যায়  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার নতুন পাড়া গ্রামের সাগরের আম বাগানের মধ্যে হতে হাবিলদার শ্রী গোবিন্দ কুমার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিজিবির অভিযানে প্রদিদিনই কিছু না কিছু আটক হলেও অধিকাংশ মাদক চোরাচালানী ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে।

দেশকে বাচাতে ও দেশের যুব সমাজকে রক্ষা করতে বিজিবির গোয়েন্দা ও র‌্যাবের গোয়েন্দরা যদি সীমান্তবর্তী গ্রামগুলোতে গেয়েন্দা তৎপরতা চালিয়ে মাদক চোরাচালানীদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে তবেই মাদক চোরাচালান নিয়ন্ত্রন করা যেতে পারে। এবিষয়ে প্রশাসনিক পদক্ষেপ জরুরী হয়ে পড়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page