April 10, 2026, 2:36 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপা পৌর মেয়রের সংবাদ সম্মেলন

এম কবীর, ঝিনাইদহ : জাতিরর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসানের ছবি এডিট করে পাবলিক টয়লেটের দেয়ালে সেটে দিয়ে তা ফেসবুকে ভাইরাল করার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম পৌরভবন মিলনায়তনে মঙ্গলবার বেলা ১টার দিকে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২৯ এপ্রিল জনৈক শেখ ছামছুন্নাহার লাকী এর ফেসবুক আইডি  থেকে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের পাবলিক টয়লেটের ওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো এবং ছবির নীচে শেখ মুজিব পাবলিক টয়লেট লিখে পোস্ট করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে বঙ্গবন্ধুকে অবমাননা ও পুরো জাতিকে অবমাননা করা হয়েছে। প্রকৃত পক্ষে ঐ টয়লেটে কোন ছবি ছিলনা কিংবা এখনও নেই।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি জানান ন্যাক্কারজনক এ কাজের জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে  শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার নং ১৩৭৫ তারিখ ২৯/৪/২০২৩ ইং।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page