April 9, 2026, 4:09 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকূপায় ঝড়ে কলা ক্ষেত লণ্ডভণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ জেলার শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের আকষ্মিক ঝড়ে  অন্তত ৫ হেক্টর জমির কলাক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে ঝড় আঘাত হানে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে মাঠের কলাক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ সেকেন্ড স্থায়ী ঝড়ের ত্ণ্ডাবে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

কৃষক আজিবার বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ৩০ সেকেন্ডের মতো প্রবল ঝড়ে কলাগাছ সব ভেঙ্গে পড়েছে। তামাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের মৌসুমের আগেই এরকম ঝড় আঘাত হানবে, আমরা বুঝতে পারিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বাসস’কে বলেন, সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিয়েছি। কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের জন্য কৃষকদের কৌশল শিখিয়ে দিয়েছি। গতকালের আকষ্মিক ঝড়ে ৫ হেক্টর কলাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তামাক, আমের মুকুলের ক্ষয়ক্ষতি হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page