October 9, 2026, 8:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুর্ঘটনায় একজন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আজ স্যালোইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় নাজমুল হুদা (২৯) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার  হরিণাকুণ্ডু  উপজেলার ভায়না গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভায়না গ্রামের মাঠের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাজমুল হুদা। এ সময় একটি স্যালোইঞ্জিন-চালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ইতিমধ্যে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নাজমুল হুদার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page