October 9, 2026, 12:53 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ভিজিএফের ৩৮ বস্ত চাল জব্দ

এম এ কবীর, ঝিনাইদহ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের দেয়া সরকারী ভিজিএফের ৩৮ বস্তা চাল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদ থেকে জব্দ করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) ২০২৩ইং বিকেল সাড়ে ৫টার দিকে ঐ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা মফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ইউনিয়ন পরিষদে যান এবং পরিষদের গোডাউনে ৩৮ বস্তা চাল দেখতে পেয়ে গোডাউনটি সিলগালা করেন।

স্থানীয় ইউনিয়নবাসির অভিযোগ, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে তাহেরহুদা ইউনিয়নে ৩ হাজার ৬১২ জন হতদরিদ্র মানুষের জন্য ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত চাউল দুঃস্থদের মাঝে ১০ কেজি করে বিতরণ করার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় ওজনে কম দেয়াসহ প্রকৃত দরিদ্রদের কার্ড না দিয়ে নামে বেনামে তালিকা করে অতিরিক্ত চাল অসৎ উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে লুকিয়ে রাখেন। যে কারণে প্রকৃত হতদরিদ্ররা এই চাল পাওয়া থেকে বঞ্চিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ঈদের আগে সব চাল দুঃস্থদের মাঝে বিতরণের কথা থাকলেও দুর্নীতিবাজ চেয়ারম্যান ৩৮ বস্তা চাল বিতরণ না করে গোপনে গোডাউনে রেখে দেন। তবে চেয়ারম্যান ঐ চাল গোপনে বিক্রি করার কোন সুযোগ পাননি।
তারা বলেন, চেয়ারম্যানের যদি অসৎ উদ্দেশ্য না থাকতো তবে বিতরণের পর চাউল বেঁচে যাওয়ার বিষয়টি ইউএনওকে জানাতেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগে দুঃস্থদের তালিকা করা হয়েছিল। তাদের অনেকে চাউল নিয়েছেন আবার অনেকে চাউল নিতে আসেনি। যে কারণে চাউল পরিষদের গোডাউনেই পড়ে আছে। যারা চাউল নেননি তাদের তালিকা এবং মাস্টার রোল আছে। তালিকা অনুযায়ী সেই সব কার্ডধারীরা অনেকে চাউল নিতে আসছে। তবে কোনো অসৎ উদ্দেশ্যে এই চাউল রাখা হয়নি বলে তিনি দাবী করেন।


এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা জানান, স্থানীয়দের মাধ্যমে মোবাইলে অভিযোগ পাওয়ার পর সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ওই ইউনিয়নের গোডাউনে ৩৮ বস্তা চাউল পাওয়া গেছে। সেগুলো সিলগালা করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page