September 16, 2026, 6:04 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক

ইয়ানূর রহমান : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা পিরোজপুর, সাতক্ষীরা ও খুলনা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে চুরি হওয়া একটি ইজিবাইকসহ আটক করেছে ।

আটককৃতরা হলেন, যশোর সদরের শংকরপুর চোপদারপাড়া এলাকার দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটার মির্জাপুর এলাকার ফিরোজ সরদার (২১) ও কেশা এলাকার শাহাদাত হোসেন (২৩)।

পিবিআই জানায়, গত ২ জুলাই সকাল ৮টার দিকে ইজিবাইক চালক শাকিল হোসেন ডেকোরেশনের মালামাল নিয়ে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে যান। চার খাম্বা মোড়ে হোটেলের সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকটি রেখে তিনি তৃতীয় তলায় কাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে কাজ শেষে নিচে নেমে ইজিবাইকটি আর দেখতে পাননি।

খোঁজাখুঁজির পরও ইজিবাইকটির সন্ধান না পেয়ে শাকিল হোসেন কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। পরে ১১ আগস্ট কোতয়ালী মডেল থানায় মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করেন এসআই মিলন মিয়া।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। ১৪ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দিদারুল ইসলামকে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২৫ মিনিটে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে ফিরোজ সরদারকে আটক করা হয়। পরে ফিরোজের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটে পাটকেলঘাটার কেশা এলাকা থেকে শাহাদাত হোসেন ওরফে নাইসকে আটক করে পিবিআই।

পিবিআইয়ের দাবি, শাহাদাত হোসেনের দেওয়া তথ্য ও দেখানো মতে একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া বাজারে ‘মেসার্স তানিয়া অটো গ্যারেজ’ বাদীর চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

পিবিআই আরও জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে আটক ও চোরাই ইজিবাইক কেনাবেচার সিন্ডিকেটের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page