April 2, 2026, 1:43 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মহিলা সমাবেশ

এম এ কবীর, ঝিনাইদহ : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং মাদকাসক্তি, আত্মহত্যা, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা তথ্য অফিস ঝিনাইদহ এর আয়োজনে হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে সোমবার বিকালে জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আক্তারুজ্জামান লিটন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান মাসুদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও পারদখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন।
তথ্য অফিসার আবুবকর সিদ্দীক তার স্বাগত বক্তব্যে বলেন, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে শিক্ষা আর্জনের সাথে সাথে আবশ্যিকভাবে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। স্মার্ট সিটিজেন গড়ে তুলতে না পারলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। স্মার্ট সিটিজেন গড়ে তুলতে হলে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদকাসক্তির মতো ব্যধিকে প্রতিরোধ করতে হবে। এছাড়া বাল্যবিবাহ, মাদকাসক্তি, আত্মহত্যা প্রতিরোধ এবং পিতামাতার ভরণপোষণের বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page