October 9, 2026, 7:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের ৬ থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন  করলেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের ৬টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, অনলাইনে এতদিন শুধু হারানো ও প্রাপ্তি বিষয়ক জিডি করা যেতো। এখন থেকে সব ধরনের জিডি বাড়িতে বসেই করা যাবে।

অনলাইন জিডি চালুর ফলে থানায় না গিয়ে ঘরে বসে সহজে জিডি করা যাবে। এতে সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং দ্রুত পুলিশি সেবা পাওয়া সম্ভব হবে বলে জানান পুলিশ সুপার।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page