April 11, 2026, 2:26 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে অমিতাভ হত্যা মামলার প্রধান আসামী সীমান্ত থেকে গ্রেফতার

জাফিরুল ইসলাম : ঝিনাইদহের চাঞ্চল্যকার অমিতাভ সাহা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজলু ওরফে রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেন ।

পুলিশের দাবী রোববার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেহেরপুর সীমান্ত থেকে  রাজলুকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকার মুনাব্বর হোসেনের ছেলে। প্রেস ব্রিফিংয়ে হত্যার মোটিভ ও ক্লু উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে বলে জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, অমিতাভ সাহা গত ৩১ আগষ্ট মাগুরা জেলা শহর থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর গত ৩ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় তার বস্তাবন্দি লাশ খুজে পায় পুলিশ। নিহত অমিতাভ সাহা মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের অশোক সাহার ছেলে। তিনি ঝিনাইদহ আদালত চত্বরে একটি ক্যান্টিন পরিচালনা করতেন। লাশ উদ্ধারের পর তার স্ত্রী তিশা নন্দি মরদেহটি অমিতাভের বলে সনাক্ত করেন। তিনি আরো বলেন, রাজলু প্রাতমিকভাবে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করেছে । তবে তিনি এমন কিছু তথ্য প্রমান দিয়েছেন যে, ঘটনার বিশদ তদন্তের স্বার্থে তা প্রখাশ করা সম্ভব হচ্ছে না ।

তিনি বলেন, আদালতের কাছে আমরা রাজলুর রিমান্ড চাইবো । আশা করি যেহেতু বিষয়টি চাঞ্চল্যকর খুব দ্রুতই এ ব্যাপারে একটা ভালো ফলাফল আমরা জানাতে সক্ষম হবো ।

স্ত্রী তিশা নন্দি অভিযোগ করে বলেন, ঝিনাইদহ হাটগোপালপুর এলাকার রাজলু ওরফে রাজু নামে এক ব্যক্তি চাকরী দেয়ার নাম করে গত ৩১ আগষ্ট অমিতাভ সাহাকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবী করেন।

সংবাদ সম্মেলতে আরো উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার ওসি শেখ সোহেল রানা, ডিবি ওসি শাহীন উদ্দীনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page