March 26, 2026, 5:29 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আরটিভির বর্ষসেরা প্রতিবেদক শিপলু জামানকে সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি : দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভির বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান। বছরব্যাপী জেলার আলোচিত সংবাদ পরিবেশনের জন্য তিনি বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর তেজগাঁয়ে বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান ,আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শাইখুল ইসলাম উজ্জল, বার্তা প্রধান ইলিয়াস হোসেন , উপবার্তা প্রধান মামুনুর রহমান খান , ডিজিটাল এ্যান্ড সোসাল মিডিয়া প্রধান কবির আহম্মেদ , মোবাইল জার্নালিজম প্রধান দেলোয়ার হোসেন , নির্বাহী বার্তা প্রযোজক বেলায়েত হোসেন প্রমুখ । সম্মেলনে আগত সারা দেশের তিন শতাধিক প্রতিনিধির মধ্যে ৫ ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় । যেখানে আলোচিত প্রতিবেদনের জন্য শিপলু জামানকে পুরষ্কার প্রদান করা হয়। শিপলু জামান বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

৬ জানুয়ারী সোমবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদাণ করা হয়। সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ যুগ্ম সম্পাদক এম রবিউল ইসলাম রবি, বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page